বগুড়ায় অনুমোদনহীন ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে দুই দুই ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসিকে অনুমোদনহীন ও নকল ঔষধ রাখার অপরাধে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা অভিযানটি পরিচালনা করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেছেন ৪ এপিবিএন বগুড়ার সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, তাদের দোকানের লাইসেন্স ছিলোনা। এছাড়াও অনুমোদন বিহীন দেশী ও বিদেশী ঔষধও ছিল। এসব অপরাধে ওই দুই ফার্মেসিকে ড্রাগ আইন, ১৯৪০ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি