হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিংয়ে মুস্তাফিজরা, দু’দলের একাদশে ৫ পরিবর্তন

আইপিএলের ২৮তম ম্যাচে আজ মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেনে হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

রাজস্থানের একাদশে ২টি পরিবর্তন এসেছে। জয়দেব উনাদকাট ও শিভাম ডুবের জায়গায় একাদশে এসেছেন কার্তিক ত্যাগী ও অনুজ রাওয়াত।

অন্যদিকে হায়দ্রাবাদের একাদশে তিনটি পরিবর্তন। ডেভিড ওয়ার্নার, জগদীশ সুচিথ ও সিদ্ধার্থ কৌলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নবী, ভুবেনেশ্বর কুমার ও আব্দুল সামাদ।

আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে রাজস্থান। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে হায়দ্রাবাদ। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে রাজস্থান ও ২ পয়েন্ট নিয়ে আটে আছে হায়দ্রাবাদ।

রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, যশ্বয়ী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, অনুজ রাওয়াত, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পান্ডে, আব্দুল সামাদ, কেদার যাদব, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবী, ভুবেনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর