অসহায় কৃষকের ধান কেটে দিলেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

করোনা পরিস্থিতিতে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আর এই লকডাউনে শ্রমিক সংকটে বিপাকে এবং দুশ্চিন্তায় পড়েছে ধানচাষী কৃষকরা৷ কাটতে পারছে না সোনালী ফসল।

এই শ্রমিক সংকটকালীন অবস্থায় ঝালকাঠি জেলার অন্তর্গত বিনয়কাঠি ইউনিয়নের কান্ডারগাতি গ্রামের অসহায় কৃষক ইদ্রিস আকনের প্রায় ত্রিশ শতাংশ জমির ধান কেটে দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোলায়মানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম৷

রবিবার (২ মে) ভোর ৭টায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগের এর উদ্যোগে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন কর্মীরা।

এ ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতা মুহাম্মদ সোলায়মানের নেতৃত্বাধীন টিমের বাকিরা হলেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের শুভ হাসান,দূর্জয় দে,জওহর জামান সোহান ও মাওলা।

এই বিষয়ে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ মুহাম্মদ সোলায়মান জানান, “আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজ সাধ্য অনুযায়ী কৃষক ভাইদের জন্য এগিয়ে আসতে হবে।এই দেশের কৃষক ভাইয়েরা ভালো থাকলে আমরাও ভালো থাকব,কৃষকরাই আমাদের শক্তি।এ দেশের কৃষকরা ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না।আমরা একে অন্যের পরিপূরক। আমার নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের নির্দেশনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সর্বদা কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য পাশে আছে৷ ইনশাআল্লাহ।”

এ সময় দরিদ্র কৃষক ইদ্রিস আকন বলেন, “আমি গরিব মানুষ, লকডাউনে শ্রমিকের সংকটে ধান কাটা নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতা কর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিছে আমার আর কোন চিন্তা নেই আমি তাদের কাছে কৃতজ্ঞ এ সাহায্যের কথা কখনো ভুলবো না।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর