তদন্ত শেষে থানায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভোলা থেকে চরফ্যাশন গামী ঢাকা মেট্রো-ট- ১৬-৫৩৯০ ট্রাকের ধাক্কায় বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএসআই আকলিমা বেগম ঘটনাস্থলে নিহত হয়েছে।

রবিবার দুপুরে কুঞ্জেরহাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় ট্রাকটি আটক করে পুলিশ।

জানা যায়, মোটরসাইকেল যোগে ফকির হাট এলাকা থেকে একটি ঘটনার তদন্ত করে কুঞ্জর হাট বাজারে আসলে ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নারী এএসআই আকলিমা বেগম নিহত হয়।

বোরহানউদ্দিন থানায় যোগদানের পর সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন পুলিশে এ নারী এএসআই আকলিমা বেগম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার তদন্ত চলছে পুলিশের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর