ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে শ্রমিকরা দাবী জানান, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে।

এ সময় হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন যাতে মহাসড়কে যানচলাচলে কোন প্রকার বিঘ্ন না ঘটে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর