দেশের সব বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে

দেশের সব বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অনেক জায়গায় দাবদাহের প্রকোপ কমতে পারে।

রোববার (২ মে) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর