শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে নিহত ১

বগুড়ার শেরপুরে ধান মাড়াই মেশিনের নিচে পড়ে মাসুদ (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার(২ মে) দুপুরে শেরপুর-ধুনট সড়কের শালফা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণ পাড়া গ্রামের মৃত ময়নাল মন্ডলের ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে ধান মাড়াইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২ মে রোববার দুপুর ১২ টার দিকে মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের ধান মাড়াই করার জন্য যায়। শেরপুর-ধুনট সড়ক থেকে রাজ্জাকের ধানের খোলা অনেকটা নিচু হওয়ায় ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর প্রয়োজন হয়।

ধান মাড়াই মেশিনটি নিচে নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ধান মাড়াই মেশিনের মালিক মাসুদ মেশিনের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর