পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দিয়েছে এলাকার একদল সংঙ্গবদ্ধ লোক।
এ ব্যপারে ওই যুবক বাদি হয়ে নেছারাবাদ থানায় হুমকি প্রদানকারি পাঁচ ব্যক্তিদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার সকালে সাইফুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।
সাইফুল ইসলাম তার দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন, গ্রামের এমদাদুল(৩৫),রফিকুল ইসলাম(২৫), মো. মিলন(২৪), নাসির(২৫) ও আব্দুল্লাহ (৩০) নামে একদল লোক খুবই খারাপ প্রকৃতির। তারা নানা অসামাজিক কাজে লিপ্তসহ মাদক সেবন করে ঘুরেবেড়ায়। তাদের এ অসামাজিক কার্যকালাপে প্রতিবাদ করায় ওই সংঙ্গবদ্ধ চক্রটি সাইফুলকে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি প্রদান করে এবং রাতের আধারে তার বাসায় গিয়ে ভয়ভিতি দেখায়। তাই তিনি নিরূপায় হয়ে বিষয়টি তার জন্য ও তার পরিবারের প্রাননাশের আশংকায় থানায় এ জিডি দায়ের করেন।
সাইফুল অভিযোগ করে আজ রবিবার দুপুরে সাংবাদিক’দের জানান, জিডিতে উল্লিখিত আব্দুল্লাহ এর আগে মাদক সংক্রান্ত বিষয়ে জেল খেটেছেন। এছাড়া, মিলনও মাদক বিষয়ে পুলিশের কাছে আটক হয়েছিলেন।
এ অভিযোগ অস্বীকার করে জিডিতে উল্লেখিত এমদাদুল বলেন, সাইফুল তার আপন চাচাত ভাই। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে আমাদের দীর্ঘ দিনের একটি বিরোধ রয়েছে। তাই সে বিরোধ ধরেই সাইফুল আমাদের নাম থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি