বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৪৭ জন
রোববার (২ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৯২ হাজার ৪১২ জন। মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৯ জন ও সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭১ হাজার ৯৫৩ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। মারা গেছেন ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৯২৭ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৮১ হাজার ৭৭২ জন।
আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৬৬৫ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন ও মারা গেছেন ১১ হাজার ৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
বার্তাবাজার/নব