পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে জয়লাভ করেছে তৃণমূল।
রোববার (২ মে) ভারতীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত তৃণমূল ১৯০ আসন ও বিজেপি ৯২ আসনে এগিয়ে রয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯১টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯২টি আসনে।
বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।
বার্তাবাজার/নব