রাজধানীতে ৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা।

রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে

১. স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা।

২. সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা।

৩. সারাদেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর