গত এপ্রিল মাসে টেকনাফ সীমান্তের বিভিন্ন স্থল ও নৌপথে অভিযান চালিয়ে ২৭ কোটি ৫ লাখ ৩৬ হাজার ২৯৫ টাকা বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২-বিজিবি)।
২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান বার্তাবাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এপ্রিল মাসে ২বিজিবির আওতাধীন স্থল ও নৌপথের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ লাখ ৮৪ হাজার ১৭২ পিস ইয়াবা, ১৮৬ বোতল বার্মিজ মদ, ৫০৯ ক্যান বার্মিজ বিয়ার, ২৪ বোতল ফেন্সিডিল এবং ২১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইচ) জব্দ করা হয়েছে।
এছাড়াও, সীমান্ত দিয়ে বিভিন্ন প্রকার মাদকপাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২ জন চোরাকারবারীকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
বার্তাবাজার/ভিএস