মহামারি করোনার উর্ধ্বগতি বেড়ে যাওয়ায় স্থগিত রয়েছে ঘরোয়া ক্রিকেট। চলমান সংকটময় পরিস্থিতিতে বলাও যাচ্ছে না কবে নাগাদ মাঠে গড়াবে এই ঘরোয়া ক্রিকেট।
করোনার এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে ঘরোয়া ক্রিকেটারদের আয়ের পথ। এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি।
এমন পরিস্থিতি বিবেচনা করে শনিবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড় অঙ্কের প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
জানা যায়, কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ১৭২০ ক্রিকেটারকে প্রায় ২ কোটি টাকার আর্থিক প্রণোদনা দিচ্ছেন।
অনুদানের তালিকায় থাকা ১৭২০ ক্রিকেটারের মধ্যে ১৪৩২ জনই ছেলে বাকি ২৮৮ জন মেয়ে ক্রিকেটার। অবশ্য বিসিবির চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররাও এই অনুদানের আওতাভুক্ত থাকবেন।
বার্তাবাজার/ই.এইচ.এম