বসানো হলো শেষ সুপার গার্ডার, দৃশ্যমান পদ্মার সংযোগ সেতু

মুন্সিগঞ্জ ও মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মাসেতুর সর্বশেষ সুপার গার্ডার। সর্বশেষ সুপার গার্ডার বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হওয়ার পাঁচ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ সংযোগ সেতু দৃশ্যমান হলো।

শনিবার (১ মে) সন্ধ্যায় পদ্মা সেতুর ৪৩৮তম সুপার গার্ডার বসানোর মধ্য দিয়ে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। এবার সেতুর অবকাঠামো মাওয়া ও জাজিরা প্রান্তকে একত্রিত করলো।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, আজ গার্ডারটি বসানোর সঙ্গে সঙ্গে পদ্মাসেতু প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত এক হতে আর কোনো বাধা রইল না।

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য ১৪৭৮ মিটার এবং জাজিরা প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য ১৬৭০ মিটার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর