চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ

চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।

শনিবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

তিনি বলেন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ২৯ মার্চ থেকে কারাগারে আছেন। এমতাবস্থায় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রের নির্দেশে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ্ব এম এ আজিজ।

এর আগে এম এ আজিজ বিএনপির বন্দর থানা সভাপতি ও চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর