আজ ও আগামীকাল বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রোববার (২ মে) ও কাল সোমবার (৩ মে) দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর,এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি নোয়াখালী এবং ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলের তাপমাত্র কিছু স্থানে কমতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
রোববার সূর্যোদয় ভোর ৫ টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর