পুলিশ-পুলিশে বিয়ে করা যাবে না

কেনিয়ায় জাতীয় পুলিশ সার্ভিস (এনপিএস) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে। ক্রমবর্ধমান যৌন হয়রানি ও অনিয়ম বন্ধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব আফ্রিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেন, আমরা সীমা নির্ধারণ করে দেব। পুলিশের ভেতরে ইতিমধ্যে যারা বিয়ে করেছেন, তাদের বিষয়ে কিছু বলা হবে না। তবে এখন থেকে কোন পুলিশ কর্মকর্তা কাউকে বিয়ে করতে পারবে না।

তিনি বলেন, জুনিয়ার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যেসব জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পর্ক আছে এবং যারা পরস্পরকে বিয়ে করতে চান, তাদের একজনকে চাকরি ছাড়তে হবে। আমরা এভাবে চলতে দিতে পারি না। চলতি বছরের জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।

ফ্রেড ম্যাটিয়াং বলেন, সামরিক বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তাদের মধ্যে প্রেম আগে থেকেই নিষিদ্ধ। গত কয়েক মাসে পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে। এ ছাড়া নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। জেন্ডার রিলেশনস অফিস সেগুলো খতিয়ে দেখবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর