করোনায় গত মাসে গড়ে ৮০ জনের মৃত্যু

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১১ হাজারেরও বেশি। করোনায় মৃতের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তবে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয় গত মাস এপ্রিলে। করেনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যার বিচারে সবচেয়ে ভয়াবহ মাস ছিল গেল মাস এপ্রিল। এই মাসে করেনা আক্রান্ত ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিনে মারা গেছেন ৮০ জন। এই মাসে ১ লাখ ৪৭ হাজার জনের মধ্যে করেনা শনাক্ত হয়।

এর আগে এক মাসে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের জুন মাসে ৯৮ হাজার ৩০৩ জন।

এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু হয়েছিল গত বছরের জুলাই মাসে, সেই সংখ্যাটি এপ্রিলের সংখ্যার প্রায় অর্ধেক।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, তাতে এপ্রিলে বিপর্যয়কর চিত্র ফুটে ওঠে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস বিশ্বে মহামারি হিসেবে রূপ নেয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর