ক্রমাগত বিভিন্ন মোবাইল নাম্বর থেকে হুমকি আসায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গুলশানের একটি ফ্ল্যাটে নিহত কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
তিনি শনিবার (১ মে) রাতে কুমিল্লা’র কোতোয়ালী থানায় জিডি করেছেন বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান-২ এর একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবাহান আনভীর-এর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহানকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
এসময় তিনি আরো অভিযোগ করেন যে, অপরিচিত নাম্বার থেকে ফোন করে মামলা তুলে নিতে বল প্রয়োগ করেন। মামলা তুলে না নিলে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এমনকি খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম