ঝিনাইদহে যুবককে গলা কেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে।

পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, শনিবার রাত দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশটি পড়ে ছিল। তার গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সত্যতা প্রকাশ করে জানিয়েছেন তিনি এখন ঘটনাস্থলে রয়েছেন। গ্রামবাসী অভিযোগ করেছে একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে সবুজের সঙ্গে নিহত সম্রাটের বিরোধ ছিল।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর