রাস্তা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, স্কুলছাত্র নিহত

সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় মানিক মিয়া (৪৫) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই ছাত্রের নাম সুমেল আহমদ। তিনি দশম শ্রেণির একজন ছাত্র ছিলেন।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ চার জনকে আটক করেছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, রাস্তা নিয়ে চৈতন্যনগর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে দু’পক্ষ শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর সুমেল মারা যান। গুলিবিদ্ধসহ আহত হন আরো ৮/১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর