আলফাডাঙ্গায় রোজাদারদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজানে অসহায়, রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।
শনিবার (১ মে) বিকালে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় এ ইফতারি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েল, মুজাহিদুল ইসলাম নাঈম, শাহরিয়া নাজিম শাওন ও মো. রায়হান আহমেদ প্রমুখ।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ‘ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ পবিত্র মাহে রমজানে যে মাসব্যাপী সেহেরি ও ইফতার বিতরণ কর্মসূচির মহৎ উদ্যোগ নিয়েছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আলফাডাঙ্গা উপজেলাতেও বাস্তবায়ন করা হয়েছে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস