রৌমারীতে র‌্যাব-১৪’র অভিযানে ইয়াবাসহ আটক-১

কুড়িগ্রামের রৌমারীতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ জামালপুর’র অভিযানে ৩৯০ পিস ভারতীয় ইয়াবাসহ মতিয়ার রহমান মোয়াজ্জেম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার জন্তিরকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্তিরকান্দা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক মতিয়ার রহমান মোয়াজ্জেম (৫০) দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র বিশেষ একটি দল অভিযান চালিয়ে ৩৯০ পিস ভারতীয় ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে জব্দকৃত ৩৯০ পিস ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় র‌্যাব-১৪’র এসআই জাকির হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। রোববার সকালে আটক মোয়াজ্জেমকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হবে।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর