রাজধানীতে আধা মণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে আধা মণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

এ বিষয়ে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন গণমাধ্যমকে বলেন, শনিবার (১ মে) সকাল ১০.১৫ টায় মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।

জানা যায়, গ্রেফতারকৃতের নাম- আমিনুল ইসলাম ওরফে হুকুম আলী । এ সময় তার কাছ থেকে গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও আধা মণ গাঁজা জব্দ করা হয় ।

তিনি বলেন, গ্রেফতারকৃত হুকুম আলী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর