করোনা: রোগীপ্রতি সরকারের ব্যয় ১ লাখ ২৮ হাজার, প্রাইভেটে দ্বিগুন

করোনা চিকিৎসার ব্যয় বহন নিয়ে অনেক রোগীর পরিবার দুশ্চিন্তায় পড়েছেন। সরকারি হাসপাতালের অনুপাতে বেসরকারিভাবে এই রোগের চিকিৎসা করতে খরচ হচ্ছে বহুগুন বেশি।

স্বাস্থ্য় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালের সাধারণ শয্যায় কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য সরকার গড়ে এক লাখ ২৮ হাজার টাকা ও আইসিইউতে করোনা রোগীর চিকিৎসায় চার লাখ ৮ হাজার টাকা খরচ করতসারার বেসরকারি হাসপাতালের চিত্র ঠিক তার উল্টো।

দেশের বেশরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত একজন রোগীর সাধারণ শয্যায় প্রায় দুই লাখ ৪২ হাজার টাকা ও আইসিইউ বেডে প্রায় পাঁচ লাখ ৯ হাজার টাকা খরচ হয়, যার পুরোটাই রোগীরা বহন করেন।

গবেষকরা জানিয়েছেন, কোভিড-১৯ এর চিকিত্সা সরকারি হাসপাতালে বিনা মূল্যে করা হলেও সাধারণ শয্যায় থাকা রোগীর ৬ হাজার ৪০০ টাকা ও আইসিইউতে থাকা রোগীর ৩৩ হাজার টাকা প্রয়োজনীয় ডায়াগনোসিস ও ওষুধের জন্য খরচ করতে হয়, যা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায় না।

বেসরকারি হাসপাতালে এক জন কোভিড-১৯ রোগীর খরচের সবচেয়ে বড় অংশটি হলো- ওষুধ কেনা, যা মোট খরচের প্রায় ৩০ শতাংশ। সরকারি হাসপাতালে ওষুধের খরচের চেয়ে প্রায় দ্বিগুণ।

অন্যদিকে, বেসরকারি হাসপাতালে ডায়াগনোসিসের খরচ মোট খরচের ১৭ দশমিক ৭ শতাংশ, যা সরকারি হাসপাতালের তুলনায় সাতগুণ বেশি। অন্যান্য খরচের মধ্যে রয়েছে- কেবিন বা বেড ভাড়ায় ২০ দশমিক ৫ শতাংশ, চিকিৎসকদের খরচ ৫ দশমিক ৭ শতাংশ এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে ২৬ দশমিক ১ শতাংশ।

একটি সরকারি হাসপাতালের সাধারণ শয্যায় দৈনিক খরচ হয় গড়ে ১২ হাজার ৮১১ টাকা ও আইসিইউতে দৈনিক খরচ হয় গড়ে ৫১ হাজার ৬ টাকা। বেসরকারি হাসপাতালের সাধারণ শয্যায় দৈনিক খরচ হয় গড়ে ৩৭ হাজার ১২৮ টাকা ও আইসিইউতে দৈনিক খরচ হয় গড়ে ৬৮ হাজার ৮৮৫ টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ বলেন, ‘এটি একটি নৈতিক বিষয়। জাতীয় চিকিত্সা প্রোটোকলটি সরকারি ও বেসরকারি উভয় স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞদের দ্বারাই তৈরি করা হয়েছে। বেসরকারি হাসপাতালের উচিত এটি অনুসরণ করা। তা না হলে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মতো সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরেরও এটি খতিয়ে দেখা উচিত।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর