লকডাউন করতে হলে করার মত করতে হবে: শাহজাহান খান

ঈদের আগেই লকডাউন তুলে নিয়ে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। তিনি দাবি করেছেন, লকডাউন তুলে নিলেও স্বাস্থ্যবিধি মানবেন চালক ও শ্রমিকরা।

লকডাউনের বিষয়ে তিনি বলেন, আমরা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি না। লকডাউন যদি করতে হয় করার মতো করতে হবে। আর যদি শিথিল করতে হয় তাহলে সবার জন্য শিথিল করতে হবে।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাহজান খান বলছেন, অতীত অভিজ্ঞতা থেকে এবার কঠোর স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করা হবে সবাইকে।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। এ নিশ্চয়তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরাও খুব কঠোর ব্যবস্থা নেব।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক হোসেনের মতে, গণপরিবহন চালুর আগে সরকারকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। না হলে আবারও বাড়তে পারে সংক্রমণ।

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঈদের আগে পরিবহন চালুর কথা ভাবছে সরকার। তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর