বেনাপোল ইমিগ্রেশন থেকে যাত্রীদের হয়রানির দায়ে ৪ জন গ্রেফতার

বেনাপোল ইমিগ্রেশন ভবনের সামনে থেকে চার জনকে ব্যক্তিকে আটক করেছে শার্শা উপজেলা প্রশাসন। শনিবার (০১ মে) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাকৃতরা হলেন, বেনাপোল আন্তঃজেলা ট্রাক,ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন বেনাপোল শাখার সাধারণ সম্পাদক জাবের ও তার সাথে থাকা আরও তিনজনকে ব্যক্তিকে আটক করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী ভূমি) মিথিলা শারমিন বার্তা বাজারকে জানান, প্রশাসনের কাছে অভিযোগ আসে করোনা কালীন সময়ে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে বা ভিতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মী করে নানা ভাবে হয়রানি করছে। আজ ইমিগ্রেশনে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর