নবীনগরে ১হাজার হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে নবীনগর সরকারি পাইলট হাইস্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সুন্দর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহী পরিবারসহ দুঃস্থদের মাঝে এ মানবিক খাদ্যা সহায়তা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য৷ মোহাম্মদ বাদুল করিম বুলবুল ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মেয়র এডভোকেট শিব সংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের সদস্য নূরনাহার বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুর রশিদ, আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ’ লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমূখ।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর