আনোয়ারায় নগদ অর্থ বিতরণ
চট্টগ্রামের আনোয়ারায় করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের নগদ অর্থ পেলেন ৫শত পরিবার।
আজ শনিবার বিকাল ৪ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে ইউনিয়নের ৫ শত হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন আনােয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব।
এসময় আনোয়ারা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, সাধারন সম্পাদক মো. জাহেদ, ইউ পি সদস্য মিনু রাণী দত্ত, মিল্কি চৌধুরী, মৌসুমী আইচ, মিন্টু শীল, উত্তম দত্ত,মিনাল কান্তি দে, লিটন সিকদার, মো.নিজাম উদ্দীন, অচ্যুত শীল, মো. মোক্তার হোসেন, মো. আবু সৈয়দ ও মো. আবদুল ছালাম উপস্থিত ছিলেন।
আনােয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড়ের ৫শত হত দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
সুৃমন শাহ/বার্তাবাজার/ভিএস