মোংলায় নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
করোনায় কর্মহীন হয়ে পড়া বাগেরহাট মোংলার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। শনিবার দুপুরে বন্দরের পিকনিক কর্ণার এলাকায় প্রায় একশ নারী-পুরুষ ও রামপালের দুইশ গরীব মানষের হাতে এ ত্রাণ তুলে দেন নৌবাহিনীর কর্মকর্তারা।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি তেল ও আধা কেজি লবণ।
খুলনা নৌ এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন মোংলার দিগরাজ নৌঘাঁটির সাঃ লেঃ জুয়েল চন্দ্র সরকারসহ অন্যান্য নৌবাহিনীর সদস্যরা।
এদিকে মহান মে দিবস উপলক্ষে মোংলায় ৫০ টি শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংর্ঘের মাঠে ওইসব খাদ্য সামুগ্রী শ্রমিকদের হাতে তুলেদেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনা (ভুমি) নয়ন কুমার রাজ বংশী।
কামারুজ্জামান জসিম/বার্তাবাজার/ভিএস