টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শনিবার (১ মে) নতুন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৪৬৯৮ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩৩, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৭, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, সখীপুরে ৩, বাসাইলে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ২ জন রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৯, কালিহাতীতে ১ ও গোপালপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে শুক্রবার (৩০ এপ্রিল) পর্যন্ত ৩৩ হাজার ১৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে জানান, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪৬৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯০৩, মির্জাপুরে ৬৫৬, কালিহাতীতে ৩১৪, ঘাটাইলে ২৮৩, মধুপুরে ২৭৫, সখীপুরে ২৫৮, ভূঞাপুরে ২২৭, ধনবাড়ীতে ১৮৩, গোপালপুরে ১৬৯, দেলদুয়ারে ১৮০, নাগরপুরে ১২৩ ও বাসাইলে ১২৩ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে শুক্রবার (৩০ এপ্রিল) পর্যন্ত ৪০৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এরা হলেন- টাঙ্গাইল সদরে ১৫১০, মির্জাপুরে ৬৩৫, কালিহাতীতে ২৮৬, মধুপুরে ২৫৭, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৪০, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৭২, দেলদুয়ারে ১৪২, গোপালপুরে ১৪০, বাসাইলে ১০৯ ও নাগরপুরে ১০৫ জন। গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, এখন (১ মে) পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (৩০ এপ্রিল) পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস