শুধু এপ্রিল মাসেই দেশে ধর্ষণ-গণধর্ষণ সংখ্যা ৩৭১

দেশে চলছে করোনার মারাত্মক পরিস্থিতি। মৃত্য ও আক্রান্তের গ্রাফ পাল্লা দিয়ে উঠানামা করছে। কিন্তু থেমে থাকেনি ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মত ভয়ংকর অপরাধ।

মানবাধিকার সংস্থা সংস্কৃতি ফাউন্ডেশন থেকে শনিবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে (এপ্রিল) দেশে ৩৭১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।এরমধ্যে ধর্ষণের ঘটনা ১৩৭টি। আর গণধর্ষণের ঘটনা ঘটেছে ৩১টি। এ ছাড়া ৯ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

সংস্থাটি নিজেরা মাঠপর্যায়ে কাজ করে ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই তথ্য সংগ্রহ করেছে।

তারা বিজ্ঞপ্তি মারফত জানায়, ধর্ষণের শিকার ১৩৭ জনের মধ্যে ৭৬ জন শিশু ও কিশোরী। এপ্রিলে ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫টি। যৌন হয়রানি ২২টি ও শারীরিক নির্যাতনের ২৯টি ঘটনা ঘটেছে। এই সময়ে অ্যাসিড নিক্ষেপে আক্রান্ত হয়েছেন ২ নারী। এ ছাড়া ৩২ জন কিশোরীসহ মোট ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। আর অপহরণের শিকার হয়েছে তিন শিশু, চার কিশোরী ও দুই নারী। অপরদিকে ১১ শিশু নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ৭৫ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গত মাসে। এই হত্যাকাণ্ডগুলোর নেপথ্যে ছিল পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক এবং জমিসংক্রান্ত বিরোধ প্রভৃতি কারণ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর