র্যাবের অভিযানে ২৭ আইপিএল জুয়াড়ি গ্রেফতার
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ২৭ আইপিএল জুয়াড়ি গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে র্যাব এই অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ আরও কিছু জিনিস জব্দ করা হয়।
র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৬ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি টেলিভিশন, ২টি রিমোট কন্ট্রোল, ১৬টি মোবাইল ফোন ও নগদ আটত্রিশ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একইদিন আনুমানিকরাত সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ৭টি মোবাইল ফোন ও নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ১৬ জন হলো, ১। মুকুল আলী (৩৮), ২। মোঃ আনাছ মিয়া (২৩), ৩। আমিন (৩০), ৪। মোঃ ইমরান হোসেন (১৮), ৫। মোঃ বাহাদুর (২০), ৬। মোঃ ফারুক (২২), ৭। মোঃ জহির মোল্লা (৩০), ৮। আঃ রশিদ (২১), ৯। আবুল কালাম (৩৮), ১০। মোঃ বুলবুল কবির (২১), ১১। মোঃ মামুন (৩২), ১২। মোঃ আঃ রহমান (২৮), ১৩। মোঃ সুমন (২১), ১৪। কামরুল হাসান (২০), ১৫। মোঃ জীবন আহম্মেদ (২১) ও ১৬। মোঃ রবিন (২৭), অপর ১১ জন হলো, ১। মোঃ মহিবুল্লাহ (২৩), ২। মোঃ ইমরান (২০), ৩। তপন চন্দ্র দাস (৩৫), ৪। মোঃ মিরাজ (১৮), ৫। মোঃ রাব্বি হাসান (১৮), ৬। মোঃ কালু (২২), ৭। মোঃ শিমুল (১৯), ৮। মোঃ ফারুক (২৪), ৯। মোঃ আকতার (৩৫), ১০। মিন্টু সেন (৩২) ও ১১। মোঃ মাইদুল (১৮) বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস