বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
শনিবার (০১ মে) সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে চালু হওয়া বঙ্গবন্ধু মেডিকেলের ক্যাম্পাস পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ের তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
মন্ত্রীর পরিদর্শনকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়াসহ স্বাস্থ্যবিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/ভিএস