পিরোজপুরে শিশু হত্যার অভিযোগে বাবা ও সৎ মা’সহ তিনজন গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাবা ও সৎ মায়ের নির্যাতনে হানজালা নামে ৫ বছরের এক শিশু হত্যার অভিযোগে আজ শনিবার( ১ মে) স্থানীয় থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে নিহত হানজালার নানী হাসি বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাাক থেকে এজাহার নামীয় তিন আসামী কে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শাহানা বেগম (৩২), নূর নবী মোল্লা (৩৫) ও বেল্লাল হোসেন (৩৭)। নিহত হামজালা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের স্টীল মিস্ত্রী জুয়েল এর কন্যা।

মামলা সূত্রে জানা যায়, নিহত শিশু হানজালার মা ফাতিমা ও বাবা নুর নবী মোল্লার বিচ্ছেদ হবার পরে নানী হাসি বেগম এর কাছে বসবাস করতেন। শিশু হানজালাকে গত বুধবার (১৫ এপ্রিল) নানীর কাছ থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পাষন্ড সৎ মা মরিয়ম ও নুর নবী। পরে বাড়ীীতে নিয়ে শিশুটি ওপর অমানুষিক নির্যাতন চালায়। অমানুষিক নির্যাতনে শিশুটি অসুুুস্থ্য হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল চিকিৎসার জন্য পরাামর্শ দেন। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে মঠবাড়িয়া হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে।

ক্লিনিকে শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। রাতে কর্তব্যরত চিকিৎসক হানজালা কে মৃত্যু ঘোষণা করেন। এরপর এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান।

মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোঃ আসাদুজ্জামান বার্তাবাজারকে জানান, মামলা রুজুর পর গোপন সংবাদের ভিওিতে বাদী কর্তৃক দায়ের কৃত এজাহার নামীয় তিন আসামী কে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অধিক গুরুত্বের সহিত মামলার তদন্ত কাজ চলছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলু বার্তাবাজারকে জানান, শিশু হানজালার হত্যার অভিযোগে ৫ জনকে আসামী করে থানায় মামলা রুজু করা হয়েছে। অপরাধী যেই হো্ক তাকে শাস্তি পেতেই হবে। ইতোমধ্যে এজাহার নামীয় তিন আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর