কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পের কাছ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মফিজুল হক (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত ওই রাজমিস্ত্রী উলিপুর পৌরসভার ডারার পার এলাকার মৃত নুরু উদ্দিনের ছেলে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (১ মে) বিকেলে সেচ পাম্পের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মফিজুল হকসহ অনেকে সেচ পাম্পের ঘরে কাজ করতে ছিলেন,ভুল বসত অন্য একজন সেচ পাম্পের সুইচ অন করার সাথে মফিজুর বিদ্যুৎপৃষ্ট হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ মাইদুল ইসলাম বার্তাবাজারকে জানান, মফিজুর নামের একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগে মারা গেছেন।

উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ কবির বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু বিষয়টি বার্তাবাজারকে নিশ্চিত করেছেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর