বালিয়াকান্দিতে বসতবাড়ীতে অগ্নিকাণ্ডে ৩লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীতে আগুন লেগে ৩লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দাউদ শেখের ছেলে লিয়াকত শেখের বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে একটি বসতঘর, রান্না ঘরসহ বাড়ীর সব মালামাল ভস্মিভুত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে পৌছানোর আগেই আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর