বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

মহামারি আকার ধারণ করা ডায়রিয়ায় ৪ মাসের মধ্যেই বরিশাল বিভাগে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজারেরও বেশি। তবে জনসেচতনতা ও পানির বিশুদ্ধতা বাড়ায় একদিনে আক্রান্তের সংখ্যা ১ হাজারের কম হয়েছে।

শনিবার (১ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত ৪৫ হাজার ২৩৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে, বিভাগের ভোলা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ডায়রিয়ায়। ১১ হাজার ৪৮৮ জন ডায়রিয়া রোগী এই জেলাতে। ৯ হাজার ৭৫১ জন দ্বিতীয় অবস্থানে আছে পটুয়াখালী।

এছাড়া বরগুনায় সাত হাজার ১৩৯, বরিশালে ছয় হাজার ১৪৫, পিরোজপুরে পাঁচ হাজার ৫৮১ ও ঝালকাঠিতে পাঁচ হাজার ১৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর