সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের স্মরণে তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, একাধিক সরকারের সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্রপন্য সামগ্রী বিতরণ করা হয়েছে

জানা গেছে, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের পরিবারের পক্ষ থেকে শনিবার উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুঃস্থ ও কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্রপন্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুনীল কুমার গুপ্ত স্মৃতি সংসদের সাধারন সম্পাদক, বরিশাল জেলা উত্তর বিএনপি’র যুগ্ন-সম্পাদক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ছোট ছেলে ঢাকা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অবিভক্ত ঢাকা মহানগরের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের আহবায়ক সঞ্জয় কুমার গুপ্ত, বিএনপি নেতা আশ্রাফুল আলম বিপুল, হোসাইন মোল্লা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ও যুব ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব উজ্জল রাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ন-আহবায়ক মোয়াজ্জেম হাওলাদার, নাইম মিয়া, স্থানীয় পাগলা মোল্লা, হারুন অর রশিদ মোল্লা,কাজী সেলিম, কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুঃস্থ ও কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্রপন্য সামগ্রী বিতরণ করা হয়।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর