করোনা ভারাইরাসের উর্ধ্বগতি রোধে সরকার আরোপিত কঠোর বিধিনিষিধের আওতায় ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল।
এমন সময়ে শনিবার (১ মে) থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ অনুসরণপূর্বক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ৩৮টি দেশের সাথে যোগাযোগে কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বেবিচক থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে আসে।
বিজ্ঞতিতে বলা হয়, ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হবে। তবে ৩৮টি দেশের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চলমান থাকবে।
বেবিচকের প্রজ্ঞাপনে ঝুঁকি বিবেচনায় ৩৮টি দেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে রয়েছে ১২টি দেশ—ইরান, মঙ্গোলিয়া, ওমান, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, সাউথ আফ্রিকা ও তিউনিসিয়া।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বা বাংলাদেশ থেকেও এসব দেশে কোনো যাত্রী যেতে পারবেন না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা (অনাবাসী বাংলাদেশি) নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।
‘গ্রুপ-বি’র ২৬টি দেশ হলো— ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, কাতার, লিথুনিয়া, প্যারাগুয়ে, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, পেরু, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।
এসব দেশ (বাহরাইন, কুয়েত ও কাতার ছাড়া) থেকে আগতদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে।
তবে বাহরাইন, কুয়েত ও কাতারের প্রবাসীদের দেশে ফিরেই থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে। তিন দিন পর তাদের করোনা নমুনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।
বেবিচকে জানিয়েছে, ‘গ্রুপ-এ’ ও ‘গ্রুপ-বি’তে উল্লেখ করা ৩৮টি দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আগতদের ১৪ দিনের হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও বাংলাদেশে আগত সবাইকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম