রাজবাড়ীতে সিপিবির আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মে) দুপুরে রাজবাড়ী শহরের আজাদি ময়দান সংলগ্ন নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।

আব্দুল হালিম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সম্পাদক সুশান্ত কুমার রায়, সিপিবির সদর উপজেলা শাখার সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহমেদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায় প্রমুখ।

এসময় বক্তারা চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানান।সেই সাথে নিহতের পরিবারকে অর্থ ক্ষতি পূরণের দাবি জানান।এছাড়া শ্রমিকদের সর্বনিম্ন বিশ হাজার টাকা মজুরি প্রদানের আহবান করেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর