নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজ দেশে ফিরতে শুরু করেছে আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন সেনারা। আল জাজিরার খবরে ১ মে থেকেই সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানে থাকা মার্কিন সেয়ান কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ২০২০ সালে তালেবানের সাথে সোইন্য প্রত্যাহার নিয়ে সমঝোতা চুক্তিমতই আমরা কাজ করছি।
এদিকে সেনা প্রত্যাহার শুরুর আগে শুক্রবার (৩০ এপ্রিল) একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে আফগানিস্তানে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন । ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার শেষ হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা চালায় আল কায়েদা। এরপর আফাগানিস্তানে অভিযান শুরু করে মার্কনিরা। হাজার হাজার সেনা দিয়ে অভিযান চালানোর ১৯ বছর পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ইতোমধ্যে কয়েকধাপে দেশটি থেকে সেনা সরিয়ে নিয়েছে মার্কিন প্রশাসন। বাকি আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলো।
বার্তা বাজার/এসজে