গোলাপগঞ্জে ২৭৪ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুর ২টায় উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারের উত্তর পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি, বাঘা ইউপি কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো.পাখি মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ইউপি সদস্য আবুল কালাম, আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা সুহেদ আহমদ, হারিছ মিয়া, হেলাল আহমদ প্রমুখ।

এসময় বাঘা ইউনিয়নের প্রায় ২৭৪ অসহায় পরিবারের মাঝে তিন ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর