নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামে দুষ্টামি করাকে কেন্দ্র করে এতিম ৫ বছরের এক শিশুকে অমানবিক নির্যাতন করেছে শওকত আলী (৫০) নামের এক পাষন্ড।
জানা যায়, গতকাল সন্ধ্যায় গরুর রশির সাথে হাত বেঁধে পাকা রাস্তায় ছেড়ে দিলে টেনে হিছরে শিশু নাজমুলের শরীর ক্ষত-বিক্ষত হয়।
শিবপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ওই শিশুর সংবাদ পেয়ে তার কার্যালয়ে ডেকে এনে পরিবারের জন্য সরকারি খাদ্য সহায়তাসহ নিজস্ব অর্থায়ন থেকে ঔষধ ও ফলফলাদী ক্রয় করে দিয়েছেন। অপরদিকে শিবপুর মডেল থানার ওসি তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছেন।
ওসি সালাহউদ্দিন জানান, অভিযোগ প্রমানিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি