পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তার বিদায়, নবাগতকে বরণ
বিষাদ আর আনন্দের মধ্যে দিয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। সফল কর্মকর্তা রবিউল ইসলামের বিদায় ও নবাগত কর্মকর্তা আবুল হাসানকে বরণ করে নেওয়া হয়।
মিল মালিক সমিতির আয়োজনে শনিবার(১লা মার্চ) সকাল ১১ টায় গুদামের প্রাকৃতিক পরিবেশের ক্যাম্পাসে তালা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রনজুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা খাদ্য নিয়োন্ত্রক গোপাল কুমার রায়।
জেলার মনোরম ও গুরুত্বপূর্ণ খাদ্য গুদাম কর্মকর্তাদের এ বিদায় এবং বরণ অনুষ্টানে উপস্থিত থেকে স্মৃতিচারণ সহ দিকনির্দেশক বক্তব্য রাখেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সহ সভাপতি খুলনা বিভাগীয় শাখার পরিচিত মুখ মনিরুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামন সোহাগ, এ গুদামের সাবেক সফল কর্মকর্তা সংগঠনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক তৈয়েবুর রহমান বাবু, ঝিকরগাছা খাদ্য গুদাম কর্মকর্তা প্রমোদ কুমার পাল,শ্যামনগর উপজেলার নকীপুর খাদ্য কর্মকর্তা স্বপন কুমার রায়,মিল মালিক সমিতির প্রণয় পাল,ইবাদুল ইসলাম,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পলাশ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাংবাদিক জামাল উদ্দীন,গায়ক ও কৃষকলীগ নেতা ইন্দ্রজিৎ সাধু, শ্রমিক নেতা হরিপদ দাস।এ অনুষ্টানে অনেকটায় প্রাণবন্ধ করে সকলের নজর কেঁড়ে ভালবাসা মাখিয়ে বিদায় অনুষ্টান দুপুর ২ টা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন পরিচালনার দায়িত্ব থাকা গুদামের সহকারী পরিদর্শক মিকাইল ইসলাম।
বার্তাবাজার/পি