কাপড়ের রঙ-পারফিউম মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়

নিম্নমানের নোংরা চিনি ও ওয়েসটিস মিসরির গুড়া নামে পরিচিত অখাদ্য মিশিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড়। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার রনজিৎ কুন্ড নামে অসাধু গুড় ব্যবসায়ীয় নিজবাড়িতে।

রনজিৎ কুন্ডর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, উপজেলার থেকে অনুমোদন নিয়েই তিনি এ গুড়ের কারখানা চালাচ্ছেন। ভেজালের কথার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চিনি মিশ্রিত গুড় শক্ত এবং কেমিক্যালের কারণে উজ্জ্বল হওয়ায় বাজারে এর চাহিদা বেশি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান ব‌লেন, চিটাগুড়, আটা, রঙ, চিনসহ নানা ক্যামিকেল ও পারফিউম মিশিয়ে জাল দিলে সেটি বিষক্রিয়ার সৃষ্টি করে। আর এই চিনি মিশ্রিত ভেজাল গুড় দিয়ে কোনো খাদ্যদ্রব্য তৈরি করে খেলে পেটের পীড়াজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ওই গুড় দিয়ে শিশুদের কোনো খাদ্য তৈরি করে খাওয়ালে শিশুরা লিভার ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগে আক্রান্ত হতে পারেন।

এ‌ বিষ‌য়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ব‌লেন, গুড় তৈরি করার জন্য কোন কারখানা অনুমোদন দেয়া হয়নি। কারো বিরুদ্ধে ভেজাল গুড় তৈরির অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর