ধামইরহাটে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মী

নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু’র নেতৃত্বে অসহায় এক কৃষকের ৩৩ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা।

শনিবার (১লা মে) উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত ৩নম্বর ওয়ার্ড পঞ্চায়েত গ্রামের অসহায় কৃষক মো. ওয়াহেদুল ইসলাম শ্রমিক সংকটের কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তাই পড়েন। ঠিক এমনই সময় অসহায় ওই কৃষকের মাঠ ভরা বোরো পাকা ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামুল হক শিমুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাহাবুব আলম বাপ্পি, জাহানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি তুষার আব্দুল্লাহ, সম্পাদক মেহেদী হাসানসহ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক ওয়াহেদুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে ডেকে নিয়ে একদল যুবক আমার মাঠ ভরা পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন। জানতে পারলাম সোনার টুকরো ছেলে গুলো যুবলীগের নেতা কর্মী। আল্লাহ ওদের মঙ্গল করুন।

যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে করোনাকালীন সময়ে কোন কৃষকের ধান অর্থের অভাবে মাঠে পড়ে না থাকে। সেদিকে লক্ষ রাখার জন্য উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর