দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডলসহ শাপলা আক্তার সৃষ্টি নামে এক ভুয়া সাংবাদিক ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ মে) সকালে উপজেলার বলাহার বাজার থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী ভুয়া সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।
জানা যায়, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এ সময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এ সময় তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ও বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর দিনাজপুর আদালতে পাঠানো হবে।
বার্তা বাজার/এসজে