হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১মে) বিকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সংগঠিত হামলা ও হরতালের নামে সহিংসতার অভিযোগসহ ২০১৩ সালে শাপলা চত্ত্বরকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই হেফাজতের শীর্ষ প্রায় সকল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্য আছেন, মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, শাখাওয়াত হোসেন রাজী প্রমূখ। এছাড়াও বিভিন্ন জেলা থেকেও অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন বিভিন্ন মামলায়। তাদের অধিকাংশকেই বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে