পাবনায় কর্মহীন মোটর শ্রমিকদের এমপি প্রিন্স’র আর্থিক সহায়তা
পাবনায় করোনা সংক্রমণ কারণে কর্মহীন হয়ে পড়া মোটর শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আজ শনিবার বিকেলে সংসদ সদস্যের ব্যক্তিগত পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১ হাজার মোটর শ্রমিকদের মাঝে ৫শত করে মোট ৫ লক্ষ টাকা তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক একরাম হোসেন, সাবেক লাইন সম্পাদক আলাল হোসেন,মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ফরিদ, রনি সহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি